বিষয়বস্তুতে চলুন

পাতা:দার্জ্জিলিঙ্গ-প্রবাসীর পত্র - তারাপদ বন্দ্যোপাধ্যায় (১৮৯৫).djvu/২০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
দার্জ্জিলিঙ্গ-প্রবাসীর পত্র।

উপনীত হইল। তখন বুঝিলাম যে, আমরা প্রায় ৫০০০ হাজার ফিট্ উচ্চে উঠিয়াছি। দেশে ২৫ ফিট্ উচ্চ প্রাসাদোপরি উঠিয়া মনে করি যে, সূর্য্য-দেবের নিকটস্থ হইবার আর বিলম্ব নাই; কি ভয়ানক কথা, ৫০০০ হাজার ফিট্ উপরে উঠিয়াছি, অথচ যেরূপ ভাবে বসিয়াছিলাম, সেই ভাবেই বসিয়া আছি! মনে মনে ইংরেজ জাতিকে অগণ্য ধন্যবাদ দিলাম, তাহাদের বুদ্ধি বিদ্যার, ভূয়সী প্রশংসা করিলাম। হঠাৎ হৃদয়ে শোক তরঙ্গ উঠিল। ভাবিলাম, হতভাগ্য ভারতসন্তান, কস্মিন্ কালেও স্বাধীনতা-রত্ন পুনঃপ্রাপ্ত হইবে না। এই প্রভূতবলশালী ও প্রখর বুদ্ধিসম্পন্ন জাতিকে বলদ্বারা পরাভব করিয়া স্বত্বাধিকার উদ্ধার করা আমাদের পক্ষে অসম্ভব। আকাশের তারকা গণনা, বালুকার রজ্জু নির্ম্মাণ এবং পর্ব্বততল হইতে স্রোতঃস্বতীকে পর্ব্বতশৃঙ্গাভিমুখে প্রবাহিত করা ইহা অপেক্ষা সহস্রগুণে সহজ ব্যাপার। মনের বিষণ্ণতা-ভাব কষ্টে দূর করিলাম। “যথা নিযুক্তোঽস্মি তথা করোমি” এই মহৎ বাক্য হৃদয়ে ক্রমে শান্তি-স্থাপনা করিল। করশিয়ং ষ্টেশনটি দেখিতে মন্দ নহে। এখানে আসিস্টাণ্ট ডিপুটী কমিশনরের আফিস