বিষয়বস্তুতে চলুন

পাতা:দার্জ্জিলিঙ্গ-প্রবাসীর পত্র - তারাপদ বন্দ্যোপাধ্যায় (১৮৯৫).djvu/২৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
দার্জ্জিলিঙ্গ-প্রবাসীর পত্র।
১৩

তখনও বৃষ্টি হইতেছিল। অগত্যা ‘দাণ্ডির’ আশ্রয় লইতে হইল। দাণ্ডির আকৃতি অনেকটা ‘তানজামের’ ন্যায়। একখানি ইজি চেয়ারের সম্মুখে ও পশ্চাতে কাষ্ঠদণ্ড সংযুক্ত করিলে প্রায়ই দাণ্ডির আকার ধারণ করে। সচরাচর তিন জন বাহকে দাণ্ডি বহন করে, কিন্তু অধিক উপরে উঠিতে হইলে এবং আমার মত স্থুলকায় আরোহী হইলে চারি জন বাহকের প্রয়োজন হয়। এখানকার কুলির ঘাড় ও দাণ্ডিওয়ালার পা অদ্ভুত পদার্থ। কি অতীব বল-ব্যঞ্জক অস্থি ও মাংসপেশী! উপরে উঠিয়া ডিপুটী কমিশনরের হেড ক্লার্ক বাবু হরিলাল গোস্বামীর সাহায্যে ‘সাউথ ভিউ’ নামক বাড়ী ভাড়া করিলাম। হরিলাল বাবুর সহিত আমার কখন সাক্ষাৎ ছিল না, কিন্তু ইনি পরম বন্ধুর ন্যায় উপকার করিয়াছেন। বেলা দুই প্রহরের সময়ে সাউথ ভিউ গৃহে প্রবেশ করিলাম। সমস্ত বিষয় ঠিক ঠাক করিতেই সে দিবসটা অতিবাহিত হইল।