বিষয়বস্তুতে চলুন

পাতা:দার্জ্জিলিঙ্গ-প্রবাসীর পত্র - তারাপদ বন্দ্যোপাধ্যায় (১৮৯৫).djvu/২৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
১৬
দার্জ্জিলিঙ্গ-প্রবাসীর পত্র।

রাজ্যচ্যুত হইয়া ইংরেজগণের শরণাপন্ন হন। এই ঘটনার কয়েক বৎসর পরে, লর্ড ময়রার রাজত্ব-সময়ে, নেপালের সহিত ইংরেজগণের যুদ্ধারম্ভ হয়। গুরখাধিপতি যুদ্ধে পরাভূত হইয়া ১৮১৬ খৃঃ অব্দে ইংরেজ সেনাপতি সার ডেবিড অক্টরলনির সহিত সন্ধি স্থাপনা করেন। ঐ সন্ধিমূলে শিকিম ও তাহার দক্ষিণাংশ ইংরেজাধীনে আইসে; এবং ইংরেজগণ শিকিমরাজ্য উহার প্রকৃত স্বত্বাধিকারীকে প্রদান করেন। কলিকাতা মহানগরীতে যে ‘মনুমেণ্ট’ দেখিতে পান, তাহা এই ইংরেজ সেনাপতির স্মরণার্থ সমাধিস্তম্ভ। এই সময় হইতে শিকিম মিত্ররাজ্য মধ্যে পরিগণিত হইল। ১৮৩৪ সালে রাজ্যসীমা লইয়া পুনরায় নেপাল ও শিকিমে বিবাদারন্তু হয়। মেজর লয়েড সাহেব, গবর্ণর জেনরল বাহাদুরের প্রতিনিধি স্বরূপে ঐ বিবাদ মীমাংসা করিয়া দেন এবং শিকিমরাজকে বিশেষ প্রকারে বুঝাইয়া দেন যে, ইংরেজ-রাজ-প্রতিনিধি দার্জ্জিলিঙ্গের উৎকৃষ্ট জলবায়ুর গুণের পরিচয় পাইয়াছেন, তাঁহাকে দার্জ্জিলিঙ্গ প্রদান করিলে তিনি অসন্তুষ্ট হইবেন না। তদনুসারে ১৮৩৫ খৃঃ অব্দে শিকিমাধিপতি ইংরেজদিগকে দার্জ্জিলিঙ্গ-