পার্ববতীয়াংশ প্রদান করেন। যে নিদর্শন-পত্র-মূলে এই বিস্তীর্ণ ভূমিখণ্ড ইংরেজাধিকার ভুক্ত হয়, তাহার কিয়দংশ নিম্নে উদ্ধত করিলাম;—“দার্জ্জিলিঙ্গ শীতপ্রধান দেশ ও ইহার জলবায়ু বিশেষ স্বাস্থ্যকর বিধায় গবর্ণর জেনেরল বাহাদুর ইহা অধিকারেচ্ছু হইয়াছেন। গবর্ণমেণ্ট-কর্মচারিগণ পীড়িতাবস্থায় পর্ব্বতাশ্রয়ে স্বাস্থ্যলাভ করিবে বলিয়া আমি শিকিমাধিপতি, গবর্ণর জেনেরলের বুন্ধুতার বশবর্তী হইয়া, ইষ্ট ইণ্ডিয়া কোম্পানীকে এতদ্বারা দার্জ্জিলিঙ্গ অর্থাৎ বড় রঙ্গীত নদীর দক্ষিণ, কালিয়াল, রুষী (বালাসন) এবং ছোট রঙ্গীত নদীর পূর্ব, রংনায়ু নদী এবং মহানন্দা নদের পশ্চিম অংশ বিনির্ণীত ভূমিখণ্ড প্রদান করিলাম।” মেজর লয়েড সাহেবের বিশেষ যত্নে ও উদ্যোগে ইংরেজদের দার্জ্জিলিঙ্গ লাভ হয়। লয়েড সাহেবই হিল কার্ট রোড নির্ম্মাণ করেন। তিনিই সিঞ্চল পাহা- ড়ের উপরে সৈনিক-শিবির সংস্থাপন করেন এবং তাঁহার যত্নেই ভূম্যাদির বন্দোবস্ত হইয়াছিল ও বিচারালয়াদি স্থাপিত হইয়াছিল। ১৮৩৮ সালে এই মহাশয়ই নেপাল-রাজের সহিত বন্ধুতা করিয়া বালাসন ও ছোট রঙ্গীত নদীর পশ্চিমাংশের ও মেচী নদীর
পাতা:দার্জ্জিলিঙ্গ-প্রবাসীর পত্র - তারাপদ বন্দ্যোপাধ্যায় (১৮৯৫).djvu/২৮
অবয়ব
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
দার্জ্জিলিঙ্গের ঐতিহাসিক বৃত্তান্ত।
১৭