বিষয়বস্তুতে চলুন

পাতা:দার্জ্জিলিঙ্গ-প্রবাসীর পত্র - তারাপদ বন্দ্যোপাধ্যায় (১৮৯৫).djvu/৩০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
বাজার।
১৯

য়াছি, তাহাই আপনাকে জানাইতেছি। ইহাতে সন্তুষ্ট হইবেন কি না, জানি না।

 একটী সঙ্কীর্ণ পর্ববতাংশোপরি, এই নগরটী সংস্থাপিত। ইহার সংলগ্ন শৃঙ্গত্রয় হইতে নিম্নতল সাতিশয় ঢালু। নিজ দার্জ্জিলিঙ্গ ষ্টেশন, সমুদ্র-সমতল হইতে ৭১৬৬ ফিট্‌ উচ্চ। দুই এক জন ইংরেজের মুখে শুনিয়াছি যে, এই নগরে ও লণ্ডন নগরে প্রায় একই ভাবে শীত গ্রীষ্মাদি ঋতুর আবির্ভাব হয় ৷

বাজার।

 ১৬ই জুন রবিবার।—এখানে রবিবারে হাট হয়। সাহেব, মেম, নগরবাসী ভদ্রাভদ্র, সকল শ্রেণীর লোকই হাটে গিয়া এক সপ্তাহের উপযোগী আহারীয় দ্রব্যাদি ক্রয় করেন। আমিও মহাজন-প্রদর্শিত পথ অনুসরণ করিলাম। বেলা ৭টার সময়ে হাটে গমন করিলাম। হাটটী “মিউনিসিপ্যালিটীর। একটা বড় ঘর আছে, তথায় নানা রকমের মাংস ও শাক সবজী বিক্রয় হয়। ঐ ঘরের সম্মুখে ও রাস্তার দুই পার্শ্বে অনেক দোকানী পশারী বসিয়া নানাবিধ দ্রব্য, ছাগ মেষাদি পশু,