য়াছে, দুই আনায় এক সের। এখানকার গোল আলু বড়ই সুস্বাদু। এখানে ভাল মিষ্টান্ন পাওয়া যায় না। সন্দেশ টাকায় এক সের। এক মণ কোক কয়লার মূল্য ১৷৶৹ কাঁচা কয়লা ৸৶৹ আনায় এক মণ। কাঠের কয়লার মূল্য ১৷৹। জ্বালানি কাঠ টাকায় তিন মণ। ভাল চাউল ১৹৲ টাকায় এক মণ। দুধ টাকায় ৴৫৷৷৹ সের। এক সের ভাল মাখনের মূল্য ২৷৷৹ টাকা। ডাইল প্রায় সিদ্ধ হয় না, পাকা ও কাঁচা আম্র বিস্তর। যতপ্রকার খাদ্য-দ্রব্য চক্ষে পড়িল, সমস্তই কিছু কিছু ক্রয় করিলাম। দুই জন নানীর পৃষ্ঠে জিনিস বোঝাই করিয়া বাসায় আনিলাম, এবং এক একটা করিয়া বুঝাইয়া দিয়া গিন্নির নিকট হইতে বিলক্ষণ প্রশংসা প্রাপ্ত হইলাম ৷
বোটানিকেল গার্ডেন।
আমাদের বাসা হইতে বোটানিকেল গার্ডেন বেশী দূরে নহে। বৈকালে তথায় বেড়াইতে গেলাম। দার্জ্জিলিঙ্গের নিকটবর্ত্তী পর্ব্বতাধিত্যকায় রাঙ্গারুন নামক স্থানে ‘বোটানিকেল গার্ডেন’ ছিল। ঐ স্থানটী