হইয়াছিলেন, এ কথা আদৌ সম্ভবপর নহে। আমার অনুমানের সত্যতার শোষকে দুই একটী কথা বলিতেছি। ভুটানের মধ্যে চিকনা নামে একটী পর্ব্বত আছে, হাতিয়ামেচ ঐ স্থানে বাস করিত এবং ঐ স্থানটীকেই কুচনীপাড়া বলে। চিকনা পর্বতের অনতিদূরে আর একটী পর্ব্বত দৃষ্ট হয়, তাহাকে হীরাহরণকারী মহাদেবের কৈলাসপুরী ও বাসস্থান বলে। কিন্তু প্রকৃত মহাদেবের কৈলাসপুরী তিব্বত দেশে, চিকনা পর্ব্বত হইতে বহু দূরে। খৃষ্টাব্দের বহু পূর্ব্ব হইতে শৈব ধর্ম্ম এ দেশে প্রচলিত। বুদ্ধদেবের জন্মের বহু পূর্ব্বে মহাদেব যে জন্ম গ্রহণ করেন, ইহা নিঃসন্দেহ। কোচরাজ বিশ্ব, তাহার বহু শতাব্দী পরে জন্মগ্রহণ করেন, সুতরাং প্রকৃত মহাদেব যে তাঁহার জন্মদাতা নহেন, সে বিষয়েও সন্দেহ নাই। শাস্ত্রীয় প্রমাণও আমার অনুমানটীর সত্যতার পোষকতা করে। কোচেরা বলে, তাহারা ভঙ্গ-ক্ষত্ত্রিয়। পরশুরামের ভয়ে যে সমস্ত ক্ষত্ত্রিয় পর্ব্বতাঞ্চলে পলায়ন করে, তাহাদের হইতেই কোচ জাতির উৎপত্তি। কিন্তু পরশুরামের জন্মের বহু পূর্ব্বে শিব-দুর্গার উল্লেখ শাস্ত্রে প্রাপ্ত হওয়া যায়। নেপালে পশুপতিনাথ
পাতা:দার্জ্জিলিঙ্গ-প্রবাসীর পত্র - তারাপদ বন্দ্যোপাধ্যায় (১৮৯৫).djvu/৪২
অবয়ব
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
মহাকাল পাহাড়।
৩১