নামক শিবমূর্ত্তি এখন পর্য্যন্ত বিরাজ করিতেছেন। উক্ত রাজ্যে একপ্রকার পিত্তলময় অঙ্গুরীয় পাওয়া যায়, তাহাকে পবিত্রী বলে। তাহাতে শিব, বৃষ ও ত্রিশূলের প্রতিমূর্ত্তি অঙ্কিত থাকে এবং রুদ্রাক্ষমালার সহিত তাহা গ্রথিত করিয়া সন্ন্যাসিগণ গলদেশে ধারণ করেন। এখানকার লামাদিগের আচার ব্যবহার পর্যালোচনা করিলেও প্রতীতি হয় যে, মহাদেব এ দেশ-বাসীই ছিলেন। লামারা এখনও ডমরু, শিঙ্গা ও ত্রিশূল ধারণ ও পশু-চর্ম্মাদি পরিধান করেন এবং তুষার-মণ্ডিত পথে গমনাগমনের সময় গাভী ও বৃষভ পৃষ্ঠে আরোহণ করেন। মহাদেবের ধ্যান অনুসারে তিনি ডমরু, শিঙ্গা ও ত্রিশূল হস্ত, বৃষভ-বাহন এবং বাঘাম্বর-ধারী। এক সময়ে শৈব ধর্ম্ম ভারতবর্ষের একমাত্র ধর্ম্ম ছিল বলিলেও অত্যুক্তি হয় না। উত্তরে হিমালয় ও তিব্বত, দক্ষিণে সেতুবন্ধ, পশ্চিমে বেলুচীস্থান, পূর্ব্বে ভারতের পূর্ব সীমা ও ভারত-সাগরস্থ দ্বীপপুঞ্জ পর্য্যন্ত শৈব ধর্ম্ম বিরাজ করিত এবং এক্ষণেও তাহার ভূরি ভূরি প্রমাণ পাওয়া যায়। কিন্তু অন্য কোন দেশের আচার ব্যবহার কথিত লামাদের আচার ব্যবহারের সদৃশ নহে।
পাতা:দার্জ্জিলিঙ্গ-প্রবাসীর পত্র - তারাপদ বন্দ্যোপাধ্যায় (১৮৯৫).djvu/৪৩
অবয়ব
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৩২
দার্জ্জিলিঙ্গ-প্রবাসীর পত্র।