বিষয়বস্তুতে চলুন

পাতা:দার্জ্জিলিঙ্গ-প্রবাসীর পত্র - তারাপদ বন্দ্যোপাধ্যায় (১৮৯৫).djvu/৪৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

লিবঙ্গ।

 পুরোহিতটীকে একটী মুদ্রা প্রদান করিয়া তথা হইতে বার্চ্চ হিল পাহাড়ের নিকট দিয়া ‘লিবঙ্গ’ নামক স্থান দেখিতে গেলাম। এখানে নূতন একটী সৈন্যনিবাস নির্ম্মাণাভিপ্রায়ে পর্ব্বত-শৃঙ্গের উপরিভাগ বহু‍ ব্যয়ে সম-তল-ভূমি করা হইয়াছে এবং দার্জ্জিলিঙ্গ হইতে এই স্থান পর্য্যন্ত লৌহবর্ত্ম বিস্তারের আয়োজন হইতেছে। জ্বলা পাহাড়ে বড় শীত। রুগ্ন সৈন্যদের পক্ষে জলা পাহাড় তত স্বাস্থ্যকর নহে, তজ্জন্যই এই দানসাগরের আড়ম্বর। এই স্থানটী দার্জ্জিলিঙ্গ হইতে প্রায় দুই ক্রোশ শিকিমাভিমুখে; যদ্যপি ইংরেজ মহোদয়গণের অন্য কোন গূঢ় উদ্দেশ্য থাকে, তাহা হইলে এতদ্বারা তৎসাধনও সুকর হইবে। যখন কথা-প্রসঙ্গে শিকিমের উল্লেখ করা হইল, তখন শিকিমাধিপতির বর্তমান দুরবস্থার কথা আপনার গোচর করা নিতান্ত অপ্রাসঙ্গিক নহে। ইংরেজদের বিবেচনায় বর্ত্তমান শিকিমরাজ রাজ্যশাসন-কার্য্যে তাদৃশ পটু নহেন। তাঁহাকে উপদেশ দিবার ও সাহায্য করিবার জন্য ১৮৮৯ সালে মিঃ জে. সি. হোয়াইট্‌ সাহেবকে গন্-