এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৩৮
দার্জ্জিলিঙ্গ-প্রবাসীর পত্র।
কাক-ঝোরা।
দার্জ্জিলিঙ্গ নগরের মধ্যে ‘কাক-ঝোরাটী’ সর্ব্ব প্রধান। ইহাকে দেবী-ঝোরাও বলে। দার্জ্জিলিঙ্গের নিম্নে এক স্থানে কাক-ঝোরার জল প্রবল বেগে নিপতিত হইতেছে। এই জলপ্রপাতকে ইংরেজগণ “ভিক্টোরিয়া ফল” (Victoria Fall) বলেন। এখানে একটা প্রবাদ আছে যে, গৌরী দেবী এই স্থানে স্নান করিতেন। স্থানটী অতি মনোহর, রোধ হয় তুষারমণ্ডিত। অনেকগুলি ক্ষুদ্র ঝোরা দেখিয়াছি, তাহার উল্লেখ নিষ্প্রয়োজন।
নগর।
বাসায় ফিরিয়া আসিবার সময় নগরটী দেখিতে দেখিতে আসিলাম। কলিকাতার বড় বড় পণ্যজীবী এখানে শাখা পণ্যশালা সংস্থাপিত করিয়াছেন। লেড্ল কোম্পানী বস্ত্রাদি ও স্মিথ কোম্পানী ঔষধ বিক্রয় করিতেছেন। বোভেক কোম্পানী নানাবিধ অলঙ্কার, চেন, ঘড়ি প্রভৃতি বিক্রয়ার্থ সাজাইয়া