বিষয়বস্তুতে চলুন

পাতা:দার্জ্জিলিঙ্গ-প্রবাসীর পত্র - তারাপদ বন্দ্যোপাধ্যায় (১৮৯৫).djvu/৫০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
নগর।
৩৯

রাখিয়াছেন। এখানেও ‘এক্স্‌চেঞ্জ’ (Exchange) আছে। পূর্ব্বে স্বাস্থ্যের জন্য লোকে দার্জ্জিলিঙ্গ আগমন করিত, এখন ব্যবসায়-উপলক্ষে বহু সদাগর ও সামান্য দোকানদার প্রতিনিয়ত গমনাগমন করিতেছে। কাশ্মীরের লোক, পশ্চিমের মাড়ওয়ারী, হিন্দুস্থানী, কাবুলের লোক, বঙ্গদেশবাসী, বিলাত-নিবাসী—সকল দেশীয় লোকই অর্থোপার্জ্জন-লালসায় এ নগরে পরিভ্রমণ করিতেছে, ছোট, বড় অনেক দোকান দেখিলাম। নগরের উচ্চতর স্থানে অনেকগুলি ভাল ভাল বাসগৃহ আছে। দিন দিন নূতন নূতন গৃহ নির্ম্মিত হইতেছে। স্কুল, ডিস্পেন্সরি, ধর্ম্মালয়, নাট্যশালা ও আমোদ-গৃহাদির অভাব নাই। ইডন্‌ সানিটেরিয়মের কথা বোধ হয় পূর্ব্বে শুনিয়াছেন। এই অট্টালিকাটী দেখিতে অতীব সুন্দর। বেঙ্গল গবর্ণমেণ্ট ১৭২৩৩৯ টাকা ব্যয় করিয়া ইহা নির্ম্মাণ করেন এবং ইহা সাজাইবার জন্য ২৩৭৫০ টাকা চাঁদা সংগ্রহ করা হয়; তন্মধ্যে ১০০০০ টাকা বর্দ্ধমানাধিপতি প্রদান করেন; কিন্তু এদেশবাসীগণ এখানে স্থান পায় না। আমাদের জন্য সাধারণের নিকট হইতে অর্থ ভিক্ষা করিয়া লাউস্ সানিটেরিয়ম্ নির্ম্মাণ করা