বিষয়বস্তুতে চলুন

পাতা:দার্জ্জিলিঙ্গ-প্রবাসীর পত্র - তারাপদ বন্দ্যোপাধ্যায় (১৮৯৫).djvu/৫১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৪০
দার্জ্জিলিঙ্গ-প্রবাসীর পত্র।

হইয়াছে। কুচবিহারের মহারাজা বাহাদুর পঞ্চাশ হাজার টাকা মূল্যের ভূমিখণ্ড ও রংপুর-নিবাসী রাজা গোবিন্দলাল রায় এতজ্জন্য ৯০০০০ টাকা দান করেন, কিন্তু গবর্ণমেণ্ট বাহাদুর কিছুমাত্র অর্থ-সাহায্য করেন নাই। নগর দেখিয়া বাসায় আসিলাম। এ দিন আর বাহির হই নাই।

জলদসঞ্চয় ও বারিপতন।

 ২০শে জুন বুধবার—প্রাতে আরম্ভ হইয়া সমস্ত দিবস বৃষ্টি হইল। মধ্যে মধ্যে ছাড়িয়াছিল সত্য, কিন্তু সে সময়ে নিবিড় কুজ্‌ঝটিকা চতুর্দ্দিক্ অন্ধকারাচ্ছন্ন করিয়াছিল। কাহার সাধ্য বাসা হইতে স্থানান্তরে গমন করে। এদেশবাসিগণ কোন বাধাকেই বাধা জ্ঞান করে না। তাহারা বলে, কুয়াসা (Fog) অতি স্বাস্থ্যকর; বৃষ্টির জলে ভিজিলেও বিশেষ অসুখ হয় না। ঈশ্বর জানেন এ কথা সত্য কি না, আমরা কিন্তু বৃষ্টির সময় ঘরের বাহির হইতাম না। কয়েক দিবস ক্রমান্বয়ে বৃষ্টি হইল। সকলেরই বিরক্তি জন্মিল। দেশে যাইবার ইচ্ছা প্রবল হইয়া উঠিল। এখানকার