বিষয়বস্তুতে চলুন

পাতা:দার্জ্জিলিঙ্গ-প্রবাসীর পত্র - তারাপদ বন্দ্যোপাধ্যায় (১৮৯৫).djvu/৫৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৪৮
দার্জ্জিলিঙ্গ-প্রবাসীর পত্র।

লেটর প্রভৃতি অনেক ইয়ুরোপীয় পণ্ডিত বলেন যে, বৌদ্ধ ধর্ম্মে ঈশ্বরের নাম গন্ধও নাই। এ বাক্যটী ও ভ্রমাত্মক। ‘বুদ্ধদের নাস্তিক ছিলেন’ ইহা না বলিয়া ‘তিনি অদ্বৈতবাদী ছিলেন’ বলিলে অধিকতর সঙ্গত কথা হইত। বৌদ্ধপুস্তক হইতে আমার মতের পোষক কয়েকটী বচন উদ্ধৃত করিয়া আপনার গোচর করিতেছি।’ ‘ললিত-বিস্তর’-নামক সংস্কৃত গ্রন্থে লিখিত আছে যে, বুদ্ধদেব ধর্ম্মপ্রচারে প্রবৃত্ত হইবার পূর্ব্বে মনে মনে এইরূপ বিচার করিয়াছিলেন, “এই জনসমূহ আমার প্রতি প্রসন্ন, আমি ব্রহ্মেতে স্থিতি করিয়া ধর্ম্মচক্র প্রবর্ত্তন করিতে নিযুক্ত হইব। আমার এই ধর্ম্ম সকলেরই গ্রাহ্য হইবে। আমি ব্রহ্ম হইতে অভিন্ন, আমার চরণে প্রণত হইয়া সকলেই এই ধর্ম্ম আমার নিকট প্রার্থনা করিবে।”[] খৃষ্টান, মুসল-


  1. “ইয়ং পুনর্জ্জনতা প্রসন্ন ব্রহ্ম
    তেন অধীস্থ প্রবর্ত্তয়ি চক্রম্॥
    এবঞ্চ অয়ু ধর্ম্ম গ্রাহ্য মে স্যাৎ,
    স চ মম ব্রহ্মক্রমে নিপত্য যাচেৎ।
    প্রবদতি বিরজা বিপ্রণীতধর্ম্মম্”...

    ললিত-বিস্তর, ২৫ অধ্যায় (৫১০-৫১১ পৃষ্ঠ)।