বিষয়বস্তুতে চলুন

পাতা:দার্জ্জিলিঙ্গ-প্রবাসীর পত্র - তারাপদ বন্দ্যোপাধ্যায় (১৮৯৫).djvu/৮৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
কৈবল্য-পদ।
৭৩

নেত্রে নির্ব্বাণ-মতের এক পার্শ্ব দৃষ্টি করায় অদ্বৈতবাদের, ও অপর পার্শ্ব দৃষ্টি করায় মায়াবাদের, উৎপত্তি হইয়াছে। উভয় মত একত্র করিলে প্রকৃত মতের আভাস পাওয়া যায়। আমার পত্রখানি ক্রমেই দুর্ব্বোধ্য হইয়া পড়িতেছে, নীরসও হইতেছে, তজ্জন্য এ বিষয়ে আমার যাহা বলিবার আছে, তাহা সময়ান্তরে সুযোগমতে আপনাকে বলিব। অদ্য এই পর্য্যন্ত ক্ষান্ত হইলাম।

 দার্জ্জিলিঙ্গ-ভ্রমণ-বৃত্তান্ত লিখিতে গিয়া দর্শনশাস্ত্রের কুটিল তর্কজালে জড়িত ও ধর্ম্মশাস্ত্রের দুর্ব্বোধ্য তত্ত্বের গবেষণায় প্রবৃত্ত হইয়াছি। অপরিচিত পথে পরি ভ্রমণ করিতেছি, চতুর্দিক্ অন্ধকারময় দেখিতেছি; সুবোধের ন্যায় কার্য্য করি নাই। ভ্রমণ-বৃত্তান্ত বর্ণনা করিতে করিতে এত দূরে উপনীত হইব, প্রথমে মনে করি নাই। দার্জ্জিলিঙ্গবাসীদিগের আচার-ব্যবহারের ও দার্জ্জিলিঙ্গস্থ নৈসর্গিক পদার্থের বৃত্তান্ত জানিবার জন্য আপনার যে কৌতূহল জন্মিয়াছে, আমার অল্পদিনের অর্জিত জ্ঞানে তাহার নিবৃত্তি হওয়া সম্ভব নহে। কিন্তু মহৎ ব্যক্তিকে তুষ্ট করা অতি সহজ ব্যাপার। শ্রদ্ধা-সহকারে যাহা কিছু আপনার হস্তে

১০