বিষয়বস্তুতে চলুন

পাতা:দার্জ্জিলিঙ্গ-প্রবাসীর পত্র - তারাপদ বন্দ্যোপাধ্যায় (১৮৯৫).djvu/৮৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৭৬
দার্জ্জিলিঙ্গ-প্রবাসীর পত্র।

ও মেম এই রাস্তায় বেড়াইতেছিলেন। একে ত এখানে তাঁহাদের অভাব নাই, তাহাতে আবার ছোট লাট বাহাদুরের শৈল-বিহারের সময়; দলে দলে শ্বেতাঙ্গ ও শ্বেতাঙ্গীগণ কিল বিল করিতেছেন।

শ্রবরি রাজভবন।

 মল হইতে শ্রবরি দৈখিতে গেলাম। পাহাড়িয়াগণ ইহাকে ‘বারধুড়িয়া’ বলে। ইহা বঙ্গপ্রদেশাধিপতির শীতাবাস। রাজভবন অতি বৃহৎ ও পরম সুন্দর। ভোগবিলাসী ব্যক্তির বাঞ্ছনীয় সকল প্রকার সামগ্রীই এখানে বর্ত্তমান। মনোহর উদ্যান, ক্রিকেট খেলিবার স্থান, বল্‌গৃহ, পার্ক প্রভৃতি ইংরেজমনোরঞ্জনকারী সকল সামগ্রীই শোভা পাইতেছে। লাট সাহেব মন্ত্রিদল-বল-সহ এখানে অবস্থিতি করিতেছেন, তজ্জন্য, রাজভবনটী ভাল করিয়া দেখিতে পাইলাম না। দূর হইতে যাহা দেখিলাম, তাহাতেই প্রতীতি হইল যে, বঙ্গবাসিগণ অকৃতজ্ঞ নহে। রাজ্যশাসন-চিন্তায় কি জানি ছোট প্রভুর মস্তিষ্কের বিকৃতি জন্মায়, এই আশঙ্কায় দেশীয় গরীব কৃষক পর্যন্ত