বিষয়বস্তুতে চলুন

পাতা:দার্জ্জিলিঙ্গ-প্রবাসীর পত্র - তারাপদ বন্দ্যোপাধ্যায় (১৮৯৫).djvu/৯২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
দার্জ্জিলিঙ্গের অধিবাসী — নেপালী।
৮১

না। কন্যা পূর্ণবয়স্কা না হইলে প্রায় বিবাহ হয় না। বাল্য-বিবাহ বিরল, কিন্তু বিধবা-বিবাহ প্রচলিত আছে এবং বিবাহ-বন্ধন ছিন্ন হইতে পারে।

 (ক) গুরুং ও মঙ্গার।—গুরুং জাতি যুদ্ধবিদ্যায় সুনিপুণ। মঙ্গারগণও সাহসী যোদ্ধা। নেপালে ইহারা শ্রেষ্ঠ জাতি বলিয়া পরিগণিত। ইহাদের মধ্যে অনেকে হিন্দুধর্ম্মাবলম্বী, বৌদ্ধের সংখ্যাও কম নহে। মঙ্গার নেপালীগণ সত্যনারায়ণ দেবকে বিশেষরূপে ভক্তি করে, এবং প্রায়ই তাঁহাকে সির্ণি দিয়া উপাসনা করে। পাণ্ডুপুত্ত্র ভীমসেন হিন্দুধর্ম্মাবলম্বী গুরুংদের একজন প্রধান উপাস্য দেবতা। ইহারা এখন পর্য্যন্ত পর্ব্বত ও নদ্যাদির পূজা করে; শব দাহ করে না; এবং গোমাংস কি শূকর মাংস ভক্ষণ করে না।

 (খ) মুর্ম্মি।—মুর্ম্মিগণ নেপালের আদিম অধিবাদী। ইহারা কৃষি-ব্যবসায়-জীবী। ইহারা যে কোন্ ধর্ম্মাবলম্বী, তাহা স্থির করা সহজ নহে। মিশ্রিত হিন্দু ও বৌদ্ধ ধর্ম্ম বোধ হয় ইহাদের ধর্ম্ম। বিবাহের সময় লামাগণ পুরোহিতের কার্য্য করেন। ইহারাও কুন্তীতনয় ভীমসেনকে দেবতা বলিয়া উপাসনা করে।

১১