(গ) কামি।— কামিগণ প্রায়ই লৌহকার। ইহারা বলে যে, বিশ্বকর্ম্মা ইহাদের আদি পুরুষ। ইহাদের বিবাহ-পদ্ধতি হিন্দুদিগের ন্যায়। স্বামী যদৃচ্ছাক্রমে বিবাহ-বন্ধন ছিন্ন করিতে পারেন। পাঙ্গরো-নামক একপ্রকার ফল আছে, স্বামী সেইটী এক খণ্ড কাষ্ঠ দ্বারা দ্বিখণ্ড করিলেই বিবাহ-বন্ধন ছিন্ন হয়। স্বামী যদি স্ত্রীর প্রতি অসদ্ব্যবহার করে, তাহা হইলে স্ত্রীও বিবাহ-বন্ধন ছেদন করিতে পারে। কামিদের ব্রাহ্মণ নাই; যাহাকে ধার্মিক মনে করে, সেই পুরোহিতের কার্য্য সম্পাদন করে। ইহারা হিন্দুধর্ম্মাবলম্বী। কালী ও বিশ্বকর্ম্মা ইহাদের প্রধান উপাস্য দেবতা। সুবিধা অনুসারে ইহারা শব দাহ করে অথবা নদীর জলে নিক্ষেপ করে; কখন কখন পুতিয়াও ফেলে। কেহ কেই শবভস্ম পবিত্রসলিলা ভাগীরথীতে নিক্ষেপ করে। ইহারা গোমাংস ভক্ষণ করে না, কিন্তু শূকরমাংস ভক্ষণ ইহাদের পক্ষে নিবিদ্ধ নহে।
(ঘ) খাম্বু।—খাম্বুরাও যুদ্ধ-ব্যবসায়ী। ইহাদের বিশ্বাস যে, ইহাদের পূর্ব্ব পুরুষ পারুবঙ্গ কাশীধামে বাস করিতেন। পারুবঙ্গকে ইহারা গৃহ-দেবতা বলিয়া