বিষয়বস্তুতে চলুন

পাতা:দার্জ্জিলিঙ্গ-প্রবাসীর পত্র - তারাপদ বন্দ্যোপাধ্যায় (১৮৯৫).djvu/৯৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
দার্জ্জিলিঙ্গের অধিবাসী—নেপালী।
৮৩

অর্চ্চনা করে। ইহারা হিন্দুধর্ম্মাবলম্বী; পার্ব্বতীর উপাসনা করে। ইহাদের ব্রাহ্মণ পুরোহিত নাই। বিবাহের পূর্ব্বে কন্যাকর্ত্তার মত জানিবার জন্য বরকর্ত্তা, দুই চোঙ্গা মাড়যো মদ এবং এক খণ্ড শূকরমাংস সহ একটী লোক কন্যাকর্ত্তার নিকট পাঠাইয়া দেন। উভয়ের মত হইলে প্রচলিত প্রথা অনুসারে বিবাহ-কার্য্য নির্ব্বাহ হয়। ইহাদের মধ্যে বিধবা বিবাহ প্রচলিত আছে। ব্যভিচার-দোষ ঘটিলে বিবাহ-বন্ধন ছিন্ন হইতে পারে।

 (ঙ) লিম্বু।—লিম্বুরা অনেক গোষ্ঠী। কতক কাশী হইতে ও কতক তিব্বত হইতে আসিয়া প্রথমতঃ নেপালে বাস করে। যাহারা তিব্বত হইতে আইসে, তাহাদের লাসা গোত্র। যাহারা কাশী হইতে আগমন করিয়াছে, তাহাদের কাশী গোত্র। লিম্বুরা সাহসী, বলিষ্ঠকায় এবং যোদ্ধা। কৃষি ও পশ্বাদি-পালন ইহাদের প্রধান জীবনোপায়। ইহাদের অধিকাংশ হিন্দু; অল্পসংখ্যক বৌদ্ধ। মহাদেব ও গৌরী ইহাদের প্রধান দেবতা। ব্রাহ্মণে ইহাদের পৌরোহিত্য করে। ইহারা আহারাদির কিছুমাত্র বিচার করে না; গোমাংস প্রভৃতিও ভক্ষণ করে।