(চ) নেওয়ার।—নেওয়ারগণ সর্ব্বোচ্চ জাতি। ইহারা কৃষি ও স্থপতির কার্য্যে বিশেষ পটু। ইহাদের অধিকাংশ হিন্দুধর্ম্মাবলম্বী, অল্পসংখ্যক বৌদ্ধ। আচার ও ব্যবহার গুরুংদের আচার-ব্যবহারের ন্যায়৷
২। ভুটিয়া।
তিন শ্রেণীর ভুটিয়া আছে; শিকিম ভুটিয়া, সার্পা ভুটিয়া ও তিব্বতীয় ভুটিয়া। ভুটিয়ারা প্রায়ই বৌদ্ধধর্ম্মাবলম্বী; কিন্তু বুদ্ধের বিমল ধর্ম্ম অজ্ঞান ও অশিক্ষিত ব্যক্তির হস্তে পড়িয়া নানারূপ কুসংস্কারে জড়িত হইয়াছে। ইহাদের মন্ত্রগুরুর নাম লামা। একটী লামা দেখিয়াছিলাম। তাঁহার দক্ষিণ হস্তে ‘কড়কা’ (মাণিচক্র) সর্ব্বদা ঘুরিতেছিল, এবং তিনি “ওম মাণি পদ্মে হুম্” মন্ত্র জপ করিতেছিলেন। ভুটিয়াগণ কুৎসিত উপদেবতার ও ভূত-প্রেতাদির পূজা করে, এবং অতি কদর্য্য স্থানে বাস করে। ইহাদের গাত্রবস্ত্র নিতান্ত অপরিষ্কৃত ও দুর্গন্ধময়। ইহারা স্বভাবতঃ উগ্র, অত্যন্ত মাংসাশী ও মদিরা-প্রিয়। ইংরেজ মহোদয়গণের অনুগ্রহে ভুটিয়াগণ এক্ষণে