বিষয়বস্তুতে চলুন

পাতা:দার্জ্জিলিঙ্গ-প্রবাসীর পত্র - তারাপদ বন্দ্যোপাধ্যায় (১৮৯৫).djvu/৯৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
দার্জ্জিলিঙ্গের অধিবাসী—লেপ্‌চা।
৮৫

সভ্যতা-সোপানে পদার্পণ করিতেছে; পরিচ্ছদের পারিপাট্যের দিকে ইহাদের দৃষ্টি পড়িয়াছে, এবং অনেক ভুটিয়া স্ত্রীলোক গাউন ও কেহ কেহ বঙ্গদেশীয় শাড়ী পরিধান করিতে শিক্ষা করিয়াছে। ভুটিয়া বালকদিগের শিক্ষার্থ কয়েকটী বিদ্যালয়ও এখানে স্থাপিত হইয়াছে। ভুটিয়াদের মধ্যে প্রকৃত প্রস্তাবে বিবাহ নাই বলিলে অত্যুক্তি হয় না। স্ত্রী-সতীত্ব অতি বিরল; এক স্ত্রী বহু স্বামী গ্রহণ করিলে দোষ হয় না। জ্যেষ্ঠ ভ্রাতার স্ত্রীকে কনিষ্ঠ ভ্রাতৃগণ সময়ানুসারে ভার্য্যারূপে গ্রহণ করিয়া থাকে। ইহাদের আহার ও ব্যবহার অতি কদর্য্য। ইহারা সকল প্রকার মাংস ভোজন করে। সার্পা ভুটিয়াগণ নিতান্ত অসভ্য, দেখিতে ভয়ঙ্কর ও একগুঁয়ে।

৩। লেপ্‌চা।

 লেপ্‌চাগণ দুই ভাগে বিভক্ত; রঙ্গ ও খাম্বা। রঙ্গগণ শিকিমের আদিম নিবাসী। খাম্বাগণ চীনদেশ হইতে আসিয়া এ স্থানে বাস করিয়াছে। ইহাদের আচার-ব্যবহার অনেকটা ভুটিয়াদের আচার-ব্যবহা-