বিষয়বস্তুতে চলুন

পাতা:দার্জ্জিলিঙ্গ-প্রবাসীর পত্র - তারাপদ বন্দ্যোপাধ্যায় (১৮৯৫).djvu/৯৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৮৬
দার্জ্জিলিঙ্গ-প্রবাসীর পত্র।

রের ন্যায়। ইহারা অপেক্ষাকৃত ধীর ও শান্ত এবং দেখিতে বড় সুন্দর। ইহাদের কেশপাশ সচরাচর আগুল্‌ফলম্বিত; স্ত্রী পুরুষ উভয়েই বেণী-বন্ধন করে ও পুরুষগণ প্রায়ই শ্মশ্রুবিহীন, তজ্জন্য অনেক সময়ে স্ত্রী পুরুষ ভেদ করা সুকঠিন। লেপ্‌চাদের বেশবিন্যাস মন্দ নহে; কিন্তু আহারাদি বড়ই কদর্য্য, সকল প্রকার মাংসই আহার করে। গোমাংস ও শূকরমাংস উপাদেয় মনে করে। হস্তী, গণ্ডার, বানর প্রভৃতির মাংসও আহার করে। প্রায় সকল সময়েই মদ্য পান করে। ইহাদের বিবাহ কার্য্য সামান্যেই সম্পন্ন হয়। কথা-বার্ত্তা স্থির হইলে বরকর্তা দশ সের মাড়যো মদ, একখানি রেশমী রুমাল ও ৫ টাকা কন্যাকর্ত্তাকে দান করেন। বিবাহের সময় বর ও কন্যা একখানি গালিচার উপর উপবিষ্ট হয়, এক জন লামা উভয়ের গলায় রুমাল বান্ধিয়া দেন, পরে রুমাল পরিবর্ত্তন করা হয় ও দম্পতীর মস্তকোপরি তণ্ডুল ছড়ান হয়, এবং তাঁহারা এক পাত্রে মাড়যো পান করেন। পরে আহারাদি করিয়া সকলে চলিয়া যায়। ইচ্ছানুসারে বিবাহ-বন্ধন ছিন্ন হইতে পারে, এবং জ্যেষ্ঠ ভ্রাতার