বিষয়বস্তুতে চলুন

পাতা:দার্জ্জিলিঙ্গ-প্রবাসীর পত্র - তারাপদ বন্দ্যোপাধ্যায় (১৮৯৫).djvu/৯৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৮৮
দার্জ্জিলিঙ্গ-প্রবাসীর পত্র।

মনে করে না। ইহাদের মধ্যে বাল্য-বিবাহ প্রচলিত আছে। দার্জিলিঙ্গ-নিবাসী কোচদের মধ্যে বিধবাবিবাহ প্রচলিত আছে, কিন্তু এ বিবাহে কোনরূপ ক্রিয়াদি নাই। আপন আপন ইচ্ছানুসারে স্ত্রী ও পুরুষ বিবাহিত হয়। এই জেলার কোচগণ কালীর উপাসক; মনসা, হনূমান্ প্রভৃতিকে দেবতা বলিয়া মান্য করে।

৫। মেচ ও ঢিমাল।

 এই দুই জাতির আচার-ব্যবহার একই প্রকার। ইহাদের মধ্যে একটী প্রবাদ আছে যে, দেবতাগণ ইহাদের পূর্বপুরুষদিগকে স্বর্গ হইতে নিক্ষেপ করেন ও তাঁহারা তিন ভ্রাতায় কাশীধামে পতিত হন। কনিষ্ঠ ভ্রাতা হইতে মেচ, কোচ ও ঢিমাল জাতির উৎপত্তি। অপর • দুই ভ্রাতা লিম্বু ও খাম্বুদের পূর্ব্বপুরুষ। ঢিমালদের বিবাহে ‘সাত পাক’ হইয়া থাকে। ইহাদের মধ্যেও বিধবা-বিবাহ প্রচলিত আছে, কিন্তু বাল্য-বিবাহ বিরল। মেচগণ শৈবধর্ম্মাবলম্বী। ঢিমালগণ কতক শৈব ও কতক বৈষ্ণব। তরাই প্রদেশে