বিষয়বস্তুতে চলুন

পাতা:দাশরথি রায়ের পাঁচালী.djvu/৩৭২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দাশুরায়ের পাঁচালী।

আলিয়া—একতালা

তোরা বল্ আমায়, ভ্রমর ! কুঞ্জ ছেড়ে রাই আমার কোথা লুকাল । কোথা গেল সখীগণে, হৃদয়-গগনে,— রাধা-শশী বিনে মসিময় হইল ৷৷ আমি ভবে নই কারি, হই রাধার আজ্ঞাকারী, রাই বিনে ব্রজে কি আছে বল্‌, আমার জীবন রাধা, যে রাধার কারণে বৈলাম নন্দের বাধা, বুঝি, হরির জীবন বনে হরিতে হরিল | (জ) তখন না পেয়ে কারো উত্তর মুখে, চলিলেন উত্তর মুখে, রাধা নাম সাধা মুখে, চক্ষে শতধার i জ্ঞানশূন্য হলো শরীর, না পেয়ে দেখা কিশোরীর শুনি রব কেশরীর, ভবকর্ণধার। ৫৪ অনি করেন শ্রীহরি, কানন-মধ্যে শ্রীহরি, বলেন, ঐ আমার জীবন হরি, হরি ধায় পলায়ে । যান দ্রুতগমনে ব্রজরাজ, বনমধ্যে যথা বিরাজ, করিছে বসি পশুরাজ, সম্মুখেতে গিয়ে ৷ ৫৫