বিষয়বস্তুতে চলুন

পাতা:দুর্নীতির পথে - বিনয়কৃষ্ণ সেন.pdf/৭৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
সংযম ও ইন্দ্রিয় পরায়ণতা
৭৩

 মানবসমাজ যদি শুদ্ধ হইত, তবে বিবাহ ব্যাপারটির আলোচনা লজ্জা করিয়া (সম্ভ্রম হেতু নয়) এভ এড়াইবার চেষ্টা থাকিত না, চোখঠারা অথবা ইঙ্গিত মাত্র করা হইত না। ইহার স্বাভাবিক ও সহজ আলোচনা হইত। যদি এড়াইবার দরকার হইত, তবে সমশ্রেণীর অপরাপর রহস্যগুলির ন্যায় ইহাকেও সহজ ভাবে এড়ান হইত। যদি লজ্জার জন্য এই বিষয়ে মুখের কথাও না বলা যায় তবে মানুষ এ কাজ কি করিয়া করে? কিন্তু এ কথা নিশ্চিত যে, উপরে উপরে যে পরিমাণ পবিত্রতা অথবা অপবিত্রতা দেখা যায় ভিতরে দুইই তাহার চেয়ে বেশী আছে।

 সাধারণত লোকে বিবাহের সহিত খানিকটা ইন্দ্রিয়লালসা যুক্ত করিয়া ভাবে; কিন্তু পৃথিবীর সর্ব্বত্র প্রত্যেক প্রেমিকই বিবাহের পরিপূর্ণ শুদ্ধতায় বিশ্বাস করে।

 যে বিবাহ পবিত্র-প্রেমের ফল সে বিবাহের মধ্যে ইন্দ্রিয়লালসার স্থান নাই। পবিত্রতা অস্ত্যাত্মক, নাস্ত্যাত্মক নয়। বিশেষভাবে ইহা বিবাহিতেরই ধর্ম্ম। পবিত্র দাম্পত্যজীবনে উচ্চতর আনন্দসকল কামবাসনা এবং নিম্নশ্রেণীর সুখের স্থান অধিকার করিবে। যাহারা মহৎ ভাব লইয়া মিলিত হয়, তাহারা নীচ কাজ কিরূপে করিতে পারে? অপর যে কোনো কর্ম্মের চেয়ে প্রেমজ কর্ম্ম সুন্দর হইবে ইহাই স্বাভাবিক, কারণ ইহার মূলে রহিয়াছে পরস্পরের শ্রদ্ধা, যাহা উভয়কেই সর্ব্বক্ষণ পবিত্রতর এবং উচ্চতর জীবনযাপনে উৎসাহিত করিতেছে। পরস্পরের সহযোগে স্বামী-স্ত্রী যে কাজ করিবে, তাহা নির্দ্দোষ ও পবিত্র হওয়া চাই, কারণ পবিত্রতার চেয়ে বড় আর কিছুই নাই। এ ব্যাপারে আমাদের যাহাকে লইয়া কারবার তাহাকে তো (অর্থাৎ স্বামীর পক্ষে স্ত্রীকে, এবং স্ত্রীর পক্ষে স্বামীকে) আমরা নিজেদের অপেক্ষা অধিক