এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৷৷৴৹
একজন মহাকবি,—ইংরেজ, কিন্তু ঋষির মত দিব্যদ্রষ্টা—চাতক পক্ষীকে দেখিয়া বলিয়াছেন, “তুমিই প্রকৃত জ্ঞানী, তুমি স্বর্গ ও মর্ত্তের মধ্যে সম্বন্ধ রক্ষা করিয়াছ”—
Type of the wise, who soar but never roam,
True to the kindred points of heaven and home.
প্রফুল্লের জীবনও এই চরম সামঞ্জস্যের দৃষ্টান্ত; নিষ্কাম ধর্ম্মে, দশ বৎসর ব্যাপী ব্রহ্মচর্য্যে গঠিত “দেবী”ই আদর্শ গৃহিণী হইতে পারেন। তাই বঙ্কিম বলিতেছেন—
|
“এসো, প্রফুল্ল! একবার লোকালয়ে দাঁড়াও—আমরা তোমাকে দেখি। একবার এই সমাজের সম্মুখে দাঁড়াইয়া বল দেখি, ‘আমি নূতন নহি, আমি পুরাতন। ... কতবার আসিয়াছি, তোমরা আমায় ভুলিয়া গিয়াছ, তাই আবার আসিলাম।” |
এই চিরন্তন প্রফুল্ল ১৭৭৬-১৭৮৬ সনের বঙ্গদেশ হইতে অনেক দূরে, অনেক উপরে।
শ্রীযদুনাথ সরকার