বিষয়বস্তুতে চলুন

পাতা:দেশটা কি তোর বাপের - হাসান ফকরী (২০২০).pdf/২১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

মহান শিক্ষক চারু মজুমদার

বিপ্লব মানে গণ উত্থান
কৃষকের হাতে খোলা তলোয়ার
জ্বলন্ত উদাহরণ নকশাল বাড়ি
নকশাল বাড়ি চারু মজুমদার।

বিপ্লব মানে সশস্ত্র হানা
শত্রু শিবির জ্ব'লে ছারখার
জ্বলন্ত উদাহরণ নকশাল বাড়ি
নকশাল বাড়ি চারু মজুমদার।

বিপ্লব মানে দ্রুত একশান
নয় আয়েশী গবেষণাগার
জ্বলন্ত উদাহরণ নকশাল বাড়ি
নকশাল বাড়ি চারু মজুমদার।

বিপ্লব মানে শ্রেণী বিদ্বেষ
সমন্বয়বাদীর ঠিকানা ভাগাড়
জ্বলন্ত উদাহরণ নকশাল বাড়ি
নকশাল বাড়ি চারু মজুমদার।

বিপ্লব মানে দূরন্ত সাহস
সাহস মানায় মৃত্যুকে হার
জ্বলন্ত উদাহরণ নকশাল বাড়ি
নকশাল বাড়ি চারু মজুমদার।

বিপ্লব মানে ক্ষমতা দখল
রাষ্ট্রটা হবে সর্বহারার
দেখিয়েছে দিশা নকশাল বাড়ি
মহান শিক্ষক চারু মজুমদার।

২৮.০৭.২০২০

২১