বিষয়বস্তুতে চলুন

পাতা:দেশটা কি তোর বাপের - হাসান ফকরী (২০২০).pdf/২২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

প্রসঙ্গ জর্জ ফ্লয়েড

ডেরেক শভিন পুলিশরে ভাই
পুলিশ কবে মানুষ হয়?
ফ্রয়েডের ঘাড় মটকে
দিলেন পশুর পরিচয়।

নির্মমতায় সেই পুলিশের
ছিলোনা যে রাখ ঢাক
এমন করুণ মৃত্যুতে তাই
বিশ্ববাসী হতবাক।

বাংলাদেশের ডেরেক শভিন
দেখছি অনেক বুদ্ধিমান
অন্ধকারে মারে মানুষ
আড়াল ক'রে সব প্রমাণ।

ফ্লয়েডের চেয়েও বেশি
সহ্য করে নির্যাতন
হয়তো জীবন দিয়েছিলেন
বিপ্লবী সব শহীদগণ।

সিরাজ সিকদার, মোফাখ্খর চৌধুরী
কামরুল মাষ্টার, টুটুরা
না জানি কী কষ্ট পেয়ে
শভিন হাতে যান মারা!

২২