বিষয়বস্তুতে চলুন

পাতা:দেশটা কি তোর বাপের - হাসান ফকরী (২০২০).pdf/২৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

বিপ্লবী দূত ভারভারা রাও

কবিতার ভূমিকম্পে নাকি
শাসকের গদি টালমাটাল
জেলে পুরে কবিকে শাসক
তকমা দিলো নয়া নকশাল।

ভারতেরই নয়, সারা দুনিয়ার
বঞ্চিতদের বিপ্লবী দূত
ভয় কী তোমার ভারভারা রাও
কোটি নকশাল আছি মজুত।

১৩.০৫.২০২০

২৪