বিষয়বস্তুতে চলুন

পাতা:দেশটা কি তোর বাপের - হাসান ফকরী (২০২০).pdf/২৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

লেনিন

মসজিদ মন্দির গীর্জার মতো
ভেবোনা ভঙুর লেনিন
কমরেড লেনিন হিমালয় দৃঢ়
অটল অন্তহীন।

শত শতাব্দী যাবে আসবে
আছে থাকবে লেনিন
বোলডোজারে কামান গোলায়
হবেনা কভু সে বিলীন।

লেনিন লেনিন কৃষকের বন্ধু
শ্রমিকের শক্তি লেনিন
লেনিন লেনিন বিদ্রোহ বিপ্লব
ভাস্কর অমলিন।

মসজিদ ভাঙো মন্দির ভাঙো
ভাঙো গড়ো রাতদিন
লেনিনকে ভাঙার বৃথা চেষ্টা
জনে জনে আছে লেনিন।

(ত্রিপুরারাজ্যে বিজেপি কর্তৃক লেনিনের ভাস্কর্য ভাঙার প্রতিবাদে রচিত।)

০৮.০৩.২০১৮

২৬