এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
কবি নিরুপায়
মিছেমিছি কেন জোর করছ বলো?
আমি তো সাফ সাফ জানিয়ে দিয়েছি
জন্মাবো না, জন্মাতে চাইনা এখানে।
আমাকে জন্ম দেওয়ার জন্য
বৃথাই কষ্টে মরছ কবি।
বিছানায় শুয়ে
যতই অস্বস্তিতে এপাশ ওপাশ করো
কাটাও নির্ঘুম রাত
স্বাভাবিক বাক্যালাপে খেই হারাও
কাতরাও আত্মপীড়নে, ক্ষুধামন্দায়
কোন লাভ নেই।
আমার বিন্দুমাত্র ইচ্ছে নেই
এখানে জন্ম নেওয়ার।
এখানে মেধাবী নূরুল-রাশেদরা রক্তাক্ত
আলোকচিত্রী রিমাণ্ড পিষ্ঠ, নারী লাঞ্ছিত-ধর্ষিত।
মাদার অব এডুকেশন নামধারী
মার্ডারার অব এডুকেশন, মার্ডারার অব ক্রিয়েটিভিটি
মার্ডারার অব ডেমোক্রেসির দেশ এটি
স্রেফ মিথ্যের বেসাতি পশুভূমি
কবিতা ভূমিষ্ঠের দেশ একটা নয়॥
০১.০৭.২০১৮
২৭