বিষয়বস্তুতে চলুন

পাতা:দেশটা কি তোর বাপের - হাসান ফকরী (২০২০).pdf/২৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

মারো ঝাড়ু মারো

যে শুধু সুখ নিজের বোঝে
দুঃখ বুঝে না কারো
মারো ঝাড়ু সেই সে ব্যাটার
মুখে ঝাড়ু মারো।

যে শুধু খায় নিজে একা
ভুখ বুঝে না কারো
মারো ঝাড়ু সেই সে ব্যাটার
মুখে ঝাড়ু মারো।

যে শুধু কয় ওম শান্তি
ত্রাসে তাঁর মরো
মারো ঝাড়ু সেই সে ব্যাটার
মুখে ঝাড়ু মারো।

যে শুধু কয় গরীব বাঁচাও
মূল্য বাড়ায় আরও
মারো ঝাড়ু সেই সে ব্যাটার
মুখে ঝাড়ু মারো।

যে শুধু কয় আইনের কথা
কাজে ফ্যাসিস্ট বড়
মারো ঝাড়ু সেই সে ব্যাটার
মুখে ঝাড়ু মারো।

২৮