বিষয়বস্তুতে চলুন

পাতা:দেশটা কি তোর বাপের - হাসান ফকরী (২০২০).pdf/৩৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

কেন মিছে মৃত্যু ভয়

(করোনা কড়চা)

তোমরা কি ভাই বেঁচে আছো
এটাকে কি বাঁচা কয়?
বুক ধুক ধুক্‌ বুক ধুক ধুক্‌
অহরহ মৃত্যু ভয়।

করোনা তো সেদিন এলো
ডেঙ্গু গিয়ে করোনা
তার আগে কি ভালো ছিলে?
একটু ভেবে দেখো না।

ধরো দেশটা ডেঙ্গু বিহীন
করোনায়ও ধরে নি
কাগজপত্র ঘেঁটে দেখো
কোন্ দিন মানুষ মরেনি?

ভেজাল খেয়ে কিডনি বিকল
ঔষধ বিহীন মরছে রোজ
কে রাখে কও খাদ্য বিহীন
পুষ্টিহীনের মরার খোঁজ?

বস্তি পুড়ে মানুষ মরে
নিত্য দিনের ঘটনা
আদিবাসীর লাশের সারি
কে মারে কেউ জানেনা।

৩৩