বিষয়বস্তুতে চলুন

পাতা:দেশটা কি তোর বাপের - হাসান ফকরী (২০২০).pdf/৩৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

“ওই ছেমড়ি, খদ্দের নিবি?
খদ্দের দিমু রোজ রাইতে
বস্তি ভাড়া চাই না, আরও
নগদ পাবি সেই সাথে।”

কালনাগিনী শরীরটাকে
প্যাঁচিয়ে ধরলে ভয় যেমন
বাপ-মা-ভাই-স্বজন হারা
বোনের দশা হয় তেমন।

হঠাৎ দ্রুত সাহসে তাঁর
পালিয়ে গেলো সকল ভয়
বাপ-মা-ভাই-ভাবীর মতো
মানবে না সে পরাজয়।

বলেছিলো বস্তি উচ্ছেদ
প্রতিরোধের জাফর ভাই
যুদ্ধ ছাড়া বস্তিবাসীর
আর যে বাঁচার উপায় নাই।

জাফর ভাইকে মনে করে
বোনটি মনে সাহস পায়
শক্ত করে দা'টি ধরে
শত্রু বধে হাত চালায়।

০৮.০৬.২০২০

৩৮