বিষয়বস্তুতে চলুন

পাতা:দেশটা কি তোর বাপের - হাসান ফকরী (২০২০).pdf/৪২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

মে দিবস তোমাকে স্বাগত

মে দিবস তোমাকে স্বাগত
এই মরার দেশ বাংলাদেশ তোমাকে স্বাগত জানায়
বস্তির ধারে, ঘরে-বাইরে, রাস্তার মোড়ে
হাসপাতাল জুড়ে, পথে-প্রান্তরে
নারী-পুরুষ- শিশুর লাশে আর লাশে।
তোমাকে স্বাগত জানায়
মুনাফা লোভী মালিকের ছাঁটাই হুমকির ভয়ে
করোনা অভিমুখে ভীত-সন্ত্রস্ত শ্রমিক-কর্মচারীর
মে দিবস তোমাকে স্বাগত জানায়
মরণ যাত্রায়।

একদিকে মেম্বার-চেয়ারম্যানদের চুরি করা
চাউল-আটা-তেলে ঠাসা গোডাউন
অন্যদিকে ক্ষুধার্ত মানুষের আর্তচিৎকার।
তোমাকে স্বাগত জানাতে
অনিরাপদ হাসপাতাল ছেড়ে
ডাক্তার-নার্স-স্বাস্থ্য কর্মীরা
আজ হোম কোয়ারাণ্টাইনে।
তোমাকে স্বাগত জানাতে
এমন দুর্যোগ-দুঃসময়েও চলছে
ননস্টপ ধর্ষণ-গুম-খুন, হত্যা।

মে দিবস তোমাকে স্বাগত
এই মরার দেশ বাংলাদেশ তোমাকে স্বাগত জানায়
লুট হয়ে যাওয়া কলকারখানার
হাজার হাজার ছাঁটাই শ্রমিক
চা- চামড়া-পাটকল-গার্মেণ্টস ও

৪২