বিষয়বস্তুতে চলুন

পাতা:দেশটা কি তোর বাপের - হাসান ফকরী (২০২০).pdf/৪৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

চাই মাওবাদী বিপ্লবী চাই
মাওবাদী বিপ্লবী তিনি; যিনি জানেন
বুর্জোয়া-সংশোধনবাদের চোরাগলি
ভোট-ব্যালটে মুক্তি নেই,
মুক্তির জন্য গড়ে তুলেন
বিপ্লবী গণযুদ্ধ শ্রেণী সংগ্রাম
এই গণযুদ্ধ শ্রেণীসংগ্রামের মাধ্যমেই
নয়াগণতন্ত্র, সমাজতন্ত্রের ধাপ পেরিয়ে
প্রতিষ্ঠিত হতে পারে-
শ্রমিকশ্রেণীর একনায়কত্বে বৈষম্যহীন রাষ্ট্র
শোষণহীন বিশ্ব।
চাই মাওবাদী বিপ্লবী চাই
মাওবাদী বিপ্লবী তিনি; যিনি
ধর্মীয় ও ভাষাগত সাম্প্রদায়িকতা
উগ্রজাতীয়তাবাদের বিরুদ্ধে
অনমনীয় সংগ্রামী
হাতে যাঁর উত্তোলিত
সর্বহারা শ্রেণীর আন্তর্জাতিকতাবাদের পতাকা
কণ্ঠে দুনিয়া কাঁপানো গগণবিদারী গর্জন
দেশটা যদি
—দুনিয়ার মজদুর এক হও।

শ্রমিক কৃষক মেহনতী মানুষের চান
বলুন মাওবাদী বিপ্লবী চাই
পৃথিবীটা যদি দানবমুক্ত
শোষণহীন পৃথিবী চান
বলুন, মাওবাদী বিপ্লবী চাই।

৩০.১২.২০১৯

৪৮