এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
রাজারে চালায় রাণী
- (করোনা কড়চা)
রাজ্য চালায় রাজা, আর
রাজারে চালায় রাণী
রাণী এখন ব্যবসায়ী ভাই
লুটেরা কোম্পানি॥
আবুল খায়ের, বেক্সিমকো
নাভানা, যমুনা
এসিআই-বসুন্ধরার কথা
সবারই জানা (২)
সরকার আছে তদ্দিন, রাণীর
যদ্দিন মেহেরবানী॥ (ঐ)
করোনার প্রণোদনার টাকার
দেখছি সে কী গতি
শিয়ালের কাছে মুরগী বর্গা
এইতো রাষ্ট্র নীতি (২)
শোনরে ভাই বিজিএমইএ
চোরের শিরোমণি॥ (ঐ)
১৫.০৫.২০২০
৫০