এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
ক্রীতদাস যুগটা
- (করোনা কড়চা)
চোখ হয় ছানাবড়া দেখে সব দৃশ্য
হতবাক হয় পড়ে ইতিহাস ভাষ্য।
খুব বেশি দিন নয়; শ'বছরও হবেনা
পৃথিবীতে এসেছিলো মহামারী করোনা।
অস্ত্রের জোরে যারা ক্ষমতায় মত্ত
ভাবতো সেরা তারা আর সব ভৃত্য।
আণবিক মিসাইলের উন্নত বিশ্ব
করোনার কাছে সব তুচ্ছ ও হাস্য।
ঘরভর মরে লোক কান্নারও থাকেনা
সমাধিও হয়ে যায় কেউ কা'রে ডাকে না।
লুটপাটকারী দেশ কোন ভাবে সামলায়
লুণ্ঠিত দেশগুলো নেয় না কোন দায়।
পুঁজিবাদী লুটেরার আশীর্বাদ পুষ্ট
ডাকাতের হাতে হেথা ক্ষমতা ও রাষ্ট্র।
মানুষ মরে মরুক কী এমন আসে যায়
দুর্যোগকালে বরং ভাগ্যটা খুলে যায়।
মানুষের নামে যত বরাদ্দ ঘোষণা
সবই যায় পেটে ওদের গরীবের জুটে না।
সেবাদান নামে চলে হয়রানি বেশুমার
হাসপাতাল জুড়ে একী কান্না ও হাহাকার।
৫৩