এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
পুঁজিবাদই সেই শকুন
(করোনা কড়চা)
করোনা কোথায়? শকুন রে ভাই
শকুনটা অদৃশ্য যে
পুঁজিবাদই সেই সে শকুন
খাচ্ছে সারা বিশ্বকে।
একেক সময় একেক নামে
ঝাঁপিয়ে পড়ে হিংস্রতায়
শ্রমিক শ্রেণীর লড়াই ছাড়া
আর যে বাঁচার নাই উপায়॥
০১.০৪.২০২০
দেখবো তখন রুখে কে
(করোনা কড়চা)
এ যাত্রায় বাঁচতে হবে
সাহস রেখো বুকে হে
পরের যাত্রা সাম্যবাদের
দেখবো তখন রুখে কে?
২৯.০৩.২০২০
৫৬