এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
বৈশাখের ডাক
(করোনা কড়চা)
বগুড়া জেলার ধুনট থানার
গাজিয়া বাড়ি গ্রাম
কর্মহীন গরীব বৃদ্ধ
মমতাজউদ্দিন নাম।
উন্নয়নের সোনার ডিঙ্গায়
দেশ যখন যায় ভাসি
ক্ষুধার জ্বালায় সেই সে বৃদ্ধ
গলায় দিলো ফাঁসি।
ট্যাক্স দিয়েছে ভ্যাট দিয়েছে
শ্রম দিয়েছে মেলা
কোথায় গেলো সে-সব এবার
হিসেব নেবার পালা।
পাই পাই পাই হিসেব নেবার
এলো যে বৈশাখ
হালখাতাটা রক্তে লেখার
শুনতে কি পাও ডাক?
১৩.০৪.২০২০
৫৮