এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
আমি নাকি বোকাপাঁঠা
- (করোনা কড়চা)
লোকের পকেট কাটে যে জন
তাঁকে বলে পকেটমার
করোনায় যে বেতন কাটে
বলতে পারো নাম কী তাঁর?
ছিঁচকে চোরের শাস্তি যদি
গণধোলাই ও জেলখানা
বেতনকাটা বড় চোরের
শাস্তিটা কী বলো না।
কী বললে? - “বোকাপাঁঠা
বুদ্ধি শুদ্ধি কিচ্ছু নাই
শাস্তি যাঁদের চাচ্ছো তারা
সরকারের যে বড় ভাই।”
০২.০৫.২০২০
৬২