বিষয়বস্তুতে চলুন

পাতা:দেশটা কি তোর বাপের - হাসান ফকরী (২০২০).pdf/৬৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

ভেণ্টিলেটর সমাচার

(করোনা কড়চা)

হাসপাতাল আর ক্লিনিকে
কিংবা বাসা বাড়িতে
ভেণ্টিলেটর নেই কোথাও
নেই যে অফিস গাড়িতে।

গ্রাম-গঞ্জে ভেণ্টিলেটর
নেই বলেই হাহাকার
আসল কথা ভেণ্টিলেটর
নেই যে তোমার রাষ্ট্রটার।

হাসপাতালে ক'জনইবা
শ্বাসকষ্টে মরছে রোজ?
তারচে বরং অধিক মৃত্যু
দেশ জুড়ে, তার নেই যে খোঁজ।

ভেণ্টিলেটর বিহীন রাষ্ট্রে
মৃত্যুটাই স্বাভাবিক
বাঁচতে চাইলে আগে রাষ্ট্রের
ভেণ্টিলেটর করো ঠিক।

“সে কী! রাষ্ট্রের ভেণ্টিলেটর!
শুনিনি তো এই কথা!”
রাষ্ট্রের ভেণ্টিলেটর হলো
গণমানুষের ক্ষমতা।

০৫.০৭.২০২০

৬৪