বিষয়বস্তুতে চলুন

পাতা:দেশটা কি তোর বাপের - হাসান ফকরী (২০২০).pdf/৭৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

দুঃস্বপ্নের গল্প-২

আব্বু গায়ে হাত তুলেনি
আম্মু দেয়নি গালি
সেই গায়েতে লাঠি পিটালে
বললে “শালার শালি?”

হুকুম দাতা তোমার মন্ত্রীর
আর কী আছে হুকুম?
কী বললে পিটিয়ে মারার!
লাশও করবে গুম!

দোহাই পুলিশ গুম করোনা
যত খুশি মারো
গুম হলে যে আব্বু-আম্মু
কষ্ট পাবে আরও॥

০২.০৮.২০১৮

৭৩