এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
দুঃস্বপ্নের গল্প-৩
এই গলাতে এই গালেতে
আব্বু খেতো চুমু
গলা জড়িয়ে আম্মু বলতো
খোকা এবার ঘুমু।
এই গলাতে গিলেছি যে
মায়ের বুকের দুধ
বেঁচে থেকে চাই যে দিতে
মায়ের ঋণের শোধ।
সেই গলাটা ধরলে চেপে
নিষ্ঠুর এত তুমি!
ইস্ আমার যে লাগছে বড্ড
দমটা যাচ্ছে থামি!
০২.০৮.২০১৮
৭৪