এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
অল্প সল্প
১
বিপ্লবীদের হত্যা করে
নাম দিয়েছে ক্রসফায়ার
মরলে বলবে, জ্বরে মরেছে
দোষ কোন নেই করোনার॥
০১.০৪.২০২০
২
সর্দি-জ্বরে মরুক মানুষ
হিসেবে তা ধরো না
মিলবে খেতাব বিশ্ব নেতার
ঠেক দিয়েছেন করোনা॥
২১.০৩.২০২০
৩
করোনা'র ভয়ে সবই বন্ধ
গুলি বন্ধ হলো না
গুলি খেয়ে মরলো শ্রমিক
বকেয়া বেতন পেলো না॥
(খবর, ২৫/৩/২০: দিনাজপুর বিরলের রূপালী বাংলা জুট মিলের শ্রমিকরা বকেয়া বেতনের দাবী করলে শ্রমিকদের উপর পুলিশের গুলি। নিহত ১, গুলিবিদ্ধ ১০ জন।)
২৮.০৩.২০২০
৭৬