বিষয়বস্তুতে চলুন

পাতা:ধর্মবিশ্বাস আখ্যানের মতো সুন্দর - এনামূল হক পলাশ (২০২১).pdf/১২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

বিজয় প্রতিশোধকে নিয়ে আসবে

যদি সময় তোমাকে বিজয়ী হতে সাহায্য করে,
সে সাহায্য করবেই
তোমার বেনামি শত্রু হয়ে অচিরেই
সে আসবে সম্পূর্ণ প্রতিশোধ নিতে।

দিনগুলোর মধ্যাহ্ন ভাগ
আঘাতে ধ্বংস হয়ে অপসারিত হবে
যা ছায়া হয়ে আসবে
অতীতের ভেজা স্যাতসেঁতে ভোর হতে।

ধর্মবিশ্বাস আখ্যানের মতো সুন্দর ১২