এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
মৃত্যুর বড় উপহার
একটি শহরে বসবাস থেকে কে আমাকে উদ্ধার করবে
যেখানে আমাকে প্রশংসার অযোগ্য বলা হয়েছে?
ধনী, ধার্মিক, জ্ঞানী: এইসব আমার খ্যাতি,
কিন্তু আমার আর এইসবের মাঝে অনেক বাধা দাঁড়িয়ে রয়েছে।
কিছু লোক আমাকে জ্ঞানী ভাবে অথচ আমি অজ্ঞতা করি স্বীকার-
এটি কি নয় আমাদের একটি অবাক করা নজির?
আসলে আমরা ভালো কিন্তু অকার্যকর সকলেই
অথচ আমি মহিমান্বিত নই বা তাদেরও ভিত্তি নেই।
জীবনের সরল বন্ধনীর দুর্লভ আলিঙ্গনে আবদ্ধ শরীর আমার-
আমি কীভাবে চালিয়ে যাব ক্ষয় হওয়া আলিঙ্গন বৃত্তাকার?
হে মৃত্যুর বড় উপহার!
যন্ত্রণার পর
সে আমাদের জন্য শান্তি নিয়ে আসে,
আর শব্দের পর নীরবতা আনে।
ধর্মবিশ্বাস আখ্যানের মতো সুন্দর ১৮