এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
সত্য তার মুখ লুকায়
ঘন ঝোপের ছায়ার কাছাকাছি আবাস থাকে অভিজ্ঞতার,
যে তার মন ও জীবন দেয় সে তা করতে পারে শিকার।
কত কত মাস আর বছর আমি থেকেছি বাইরে!
এখনো আমি আছি নিজেকে বোকা আর ভাঁড় মনে করে।
মিথ্যা দাঁড়িয়ে থাকে তারার মতো উলঙ্গ হয়ে,
সত্য ঘোমটা আর পর্দায় রাখে মুখ লুকিয়ে।
এখানে কি আছে কোনো জাহাজ বা তীর
যার দিকে প্রসারিত হয়ে দুহাত আমার
এগিয়ে গিয়ে আঁকড়ে ধরতে ধরতে
আমাকে রক্ষা করবে এই ক্রুর সমুদ্র হতে?
ধর্মবিশ্বাস আখ্যানের মতো সুন্দর ১৯