বিষয়বস্তুতে চলুন

পাতা:ধর্মবিশ্বাস আখ্যানের মতো সুন্দর - এনামূল হক পলাশ (২০২১).pdf/২৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

কে কবর থেকে নিরাপদ?

দিনের পর দিন ধরে পুরোপুরি
অন্ধকার ঈশ্বরের দৌড়
যখন উদিত সূর্যে উদ্ভাসিত
না হয় এক ভোর।

কোনোকিছুর পরিবর্তন আর চলে যাওয়া সত্ত্বেও
পৃথিবী অবিচল থাকে দাঁড়িয়ে
তার পশ্চিম দিকের সবকিছু
আর পূর্ব দিকের সকল ভূমি নিয়ে।

কলম প্রবহমান থাকে
আর আদেশ পূর্ণভাবে কার্যকর হয়,
কালি শুকিয়ে যায় চামড়ার কাগজে
যেন তা ঘটে ভাগ্যের ইচ্ছায়।

রাজা কি রাখতে পারে নিরাপদ
তাকে বেষ্টিত সভাসদগণকে-
অথবা সিজার কি রাখতে পারে
অভিজাত ব্যক্তিদের-কবর থেকে?

ধর্মবিশ্বাস আখ্যানের মতো সুন্দর ২৬