বিষয়বস্তুতে চলুন

পাতা:ধর্মবিশ্বাস আখ্যানের মতো সুন্দর - এনামূল হক পলাশ (২০২১).pdf/২৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

আমাদের পায়ের তলায় দম্ভ থাকে

ভবিষ্যতে ভ্রমণ করার পর তার দুঃখ অনেক,
দিনগুলো আহ্বান করে বলে,
‘চলে যাও, আর প্রবেশ করো কবরে।'

কতবার আমাদের পা পিষ্ট করেছে তার তলার ধূলি
দাম্ভিকের ললাট, একটি সুদর্শন মাথার খুলি।

ধর্মবিশ্বাস আখ্যানের মতো সুন্দর ২৭