এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
নেতারা তাদের লক্ষ্যে ভ্রান্ত
পৃথিবীতে আমার অবস্থান ক্লান্তিকর:
কত সময় আমি জনগণের সহযোগী হব?
যাদের নেতারা অনুশাসন দেয়
যা এর জন্য ভালো নয়?
তারা তাদের প্রজাদের থেকে ভ্রান্ত,
তাদের অনুমোদন প্রজাদের সাথে ছলনাময়
আর তাদের স্বার্থকে করে অবজ্ঞা,
যদিও তারা প্রজাদের ভাড়াটে সৈনিক।
ধর্মবিশ্বাস আখ্যানের মতো সুন্দর ৩১